July 1, 2026, 10:13 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইসরায়েলকে তুলোধুনো করে দেওয়া পোস্ট ডিলিট করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 40 Time View
40

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলকে ‘দুষ্ট এবং মানবতার জন্য অভিশাপ’ হিসেবে অভিহিত করেছেন। পরে সেই পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খাজা আসিফ পোস্টটি দেওয়ার পর দ্রুতই আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। সেখানে বলা হয়, এই ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

মুছে ফেলা পোস্টে খাজা আসিফ লেখেন, ‘ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে।’

তিনি আরও লেখেন, ‘প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন, ইসরায়েলের কারণে রক্তপাত যেন থামছেই না।’

একই সঙ্গে তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে লেখেন, ‘আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারসদৃশ রাষ্ট্র তৈরি করেছে, তারা যেন জাহান্নামের আগুনে পুড়ে।’

তবে বিতর্কের মুখে পড়ে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্টটি মুছে ফেলেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অফ ইসরায়েল ও আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com