April 12, 2026, 5:16 am
সর্বশেষ সংবাদ:
ওয়াদা ভঙ্গের উদাহরণ বিএনপির ইতিহাসে নেই: প্রিন্স ট্রাম্পের পোস্ট : ইরানের সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই ভুয়া সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ওইদিকে এগোচ্ছে আমেরিকা এদিকে চীন, নতুন অশনিসংকেত সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদায় ভিন্নমাত্রা যোগ করেছে : প্রধানমন্ত্রী বল টেম্পারিং বৈধ করা উচিত: ডেভিড মালান কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ওয়াদা ভঙ্গের উদাহরণ বিএনপির ইতিহাসে নেই: প্রিন্স

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 21 Time View
48

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গের কোনো উদাহরণ বিএনপির ইতিহাসে নেই।

তিনি আরও বলেন, বিএনপি ওয়াদা বাস্তবায়ন করে জনকল্যাণের রাজনীতি করে। তাই ওয়াদা ভঙ্গের পরিণতি বিএনপিকে স্মরণ করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল মাদরাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরও বলেন, ‌‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন ফ্যাসিবাদের আবর্জনা সরিয়ে জনকল্যাণে কাজ শুরু করেছে, তখন জামায়াত-এনসিপি জোট নেতারা অহেতুক বানোয়াট ও অমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বাধাগ্রস্ত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’

এসময় ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com