October 26, 2026, 8:03 pm
সর্বশেষ সংবাদ:
প্রযুক্তি, কৃষি ও হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 201 Time View

নিউজ ডেস্ক:
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ রক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী পাশে দাঁড়ানো সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের জন্য বাস্তবে কী করা হচ্ছে, তা জনগণ দেখতে চায়।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলেও অনেক ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, “আমরা সবাই আবারও ঐক্যবদ্ধ হচ্ছি এবং রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আপনারা যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার আপনারা সামনে থাকবেন না, আমরাই সামনের সারিতে থাকব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com