July 1, 2026, 4:05 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চাঁদা দাবির অভিযোগে দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2026
  • 106 Time View
131
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত মো. ওবায়দুর রহমান জিকু।

মামলা সূত্রে জানা যায়, বাদি তাপস সাধুখাঁ দীর্ঘদিন ধরে অফিস সহায়ক পদে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজে চাকরি করেন।

গত ২৬ ফেব্রুয়ারি তাপস কলেজে গেলে ওই প্রভাষক আক্তারুল ইসলাম ও আব্দুল লতিফ মিলে ৫ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অপারগতা জানালে তাপসকে বিভিন্ন হুমকি-ধমকি দেয় আক্তারুল। 

এরপর গত ২ এপ্রিল কলেজে দায়িত্ব পালন করতে গেলে আব্দুল লতিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাপসকে হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

অভিযোগের বিষয়ে বিবাদীদের ব্যবহৃত মোবাইলে কল করলেও তারা রিসিভ করেননি।

অভিযোগ রয়েছে, কলেজ শিক্ষক আব্দুল লতিফ ও আক্তারুল মিলে গত কয়েক মাস ধরে ওই কলেজে কর্মরত হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের ওপর নানা হয়রানি করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com