July 2, 2026, 12:59 am
সর্বশেষ সংবাদ:
আলী খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের বক্তব্য অসাংবিধানিক, অশোভন: জামায়াত

Reporter Name
  • Update Time : Sunday, April 26, 2026
  • 74 Time View
92

‘আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়’- জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করেছে জামায়াত।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার রাতে বিবৃতিতে বলেছেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন; যা সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনক। তাঁর মত দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তাঁর এই বক্তব্য অতীতের মত দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে।

গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হচ্ছে, তারা বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এ দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কোন দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মত উস্কানিমূরক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দেয়। অতীতে জামায়াতকে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। ভবিষ্যতে কেউ নির্মূলে ষড়যন্ত্র করলে জনগণ তাদেরকেও একইভাবে প্রত্যাখ্যান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com