July 1, 2026, 2:57 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আয়কর বৈষম্য নিরসনের দাবি শ্রমিকদের

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 60 Time View
75

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু  এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করার দাবি জানান শ্রমিকরা।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমঘন শিল্প। অথচ বিদেশি সিগারেট কোম্পানিগুলোর ষড়যন্ত্রে বিড়ি শিল্পে একের পর এক শুল্ক আরোপ করা হচ্ছে। এতে মালিকরা বিড়ি কারখানা বন্ধ করে দেওয়ায় বেকার হচ্ছেন শ্রমিকরা। এ ছাড়া একই গোত্রভুক্ত হওয়া সত্ত্বেও বিড়ির অগ্রিম আয়কর ১০ শতাংশ আর সিগারেটের ৫ শতাংশ। অবিলম্বে আয়করের এই বৈষম্য দূর করার পাশাপাশি আসন্ন বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করার আহ্বান জানান শ্রমিকরা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি আনোয়ার হোসেন, লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com