September 22, 2026, 11:53 pm
সর্বশেষ সংবাদ:
ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধেই হত্যার অভিযোগ কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ খুলনায় গুলিবিদ্ধের ৩২ দিন পর যুবকের মৃত্যু

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, May 4, 2026
  • 144 Time View
পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার নামের এক বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও পুলিশের একটি যৌথ দল। রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী গৃহকর্মী ও মামলার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের বাড়িতে ভুক্তভোগী গৃহকর্মীর কাজ করতেন। তারা দুজনেই সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা।

২০২৪ সালে একদিন বাড়িতে কেউ ছিল না, এমন সময় তাকে ফোন করে কাজের জন্য ডাকেন অভিযুক্ত। পরে সেখানে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি এমন অপকর্ম চালিয়ে যান। পরে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে তার স্বামী তাকে তালাক দেন। এরপরে আজকাল করে দীর্ঘদিন ভুক্তভোগীকে বিয়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন অভিযুক্ত কবির হাওলাদার।
 

দীর্ঘসময় এ রকম ছলচাতুরী করার পর বিয়ে না করায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা এফআইআর করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী ও সন্তানকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হবে।

মামলার তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত শেষে মামলার বিষয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com