ঠাকুরগাঁওয়ে ভুল্লী-রুহিয়া উপজেলা অনুমোদন, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
Reporter Name
Update Time :
Friday, May 8, 2026
53 Time View
ঠাকুরগাঁওয়ে ভুল্লী-রুহিয়া উপজেলা অনুমোদন, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
ঠাকুরগাঁও করেসপনডেন্ট ভুল্লী ও রুহিয়াকে উপজেলা গঠনের অনুমোদন দেওয়ায় এলাকায় পটকা ফুটিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লী গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভুল্লী ও রুহিয়া এলাকাবাসী। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। স্থানীয়দের আশা, উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এই দুই এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
68
ঠাকুরগাঁও করেসপনডেন্ট ভুল্লী ও রুহিয়াকে উপজেলা গঠনের অনুমোদন দেওয়ায় এলাকায় পটকা ফুটিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লী গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভুল্লী ও রুহিয়া এলাকাবাসী। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
স্থানীয়দের আশা, উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এই দুই এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।