July 1, 2026, 1:44 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 78 Time View
93

গোপালগঞ্জের টুংগীপাড়ায় তিন মেয়ের মা ও বিধবা নমিতা বিশ্বাস শ্রমিকের উচ্চ মজুরির কারণে নিজের জমির পাকা ধান কাটাতে পারছিলেন না। এই সংকটের কথা জানতে পেরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

বুধবার (১৩ মে) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে এই কার্যক্রম পরিচালিত হয়। আগামী এক সপ্তাহ এলাকার অসহায় মানুষদের ধান কাটায় সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নমিতা বিশ্বাস জানান, আমার তিন কন্যা সন্তান। স্বামী মারা গেছে। আর শ্রমিকের মজুরি ১২০০ টাকা। টাকা না থাকায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। তখন এমপি এসএম জিলানী লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।

এসএম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ ধান কাটতে মানুষের পাশে দাঁড়াবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com