July 1, 2026, 1:38 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ধর্ষণ মামলায় নির্দোষ সেই ইমাম এখন মানসিক হাসপাতালে

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 57 Time View
67

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ফেনীর পরশুরামের সেই ইমাম মোজাফফর আহমেদ মানসিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার তাকে ঢাকা এনলাইটেনেড সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৭ এপ্রিল মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি অপমানের বিচার চেয়ে প্রতিবাদী হয়ে ওঠেন। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

৯ মে ফেনীতে সংবাদ সম্মেলন করে ইমামের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ফেসবুকে স্ট্যাটাসে জানান, বৃহস্পতিবার রাতে তার ছোট ভাইয়ের বাসায় ছিল ইমাম মোজাফফর আহমেদ। সেখানে তিনি হঠাৎ অসংলগ্ন কথাবার্তা বলে বাসার জিনিসপত্র ভাঙচুর করেন এবং বাসার সদস্যদের মারধরের চেষ্টা করেন। পরে পুলিশের সহযোগিতা নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত শুক্রবার রাতে যুগান্তরকে বলেন, ইমাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার মা-বাবা রয়েছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশলের তত্ত্বাবধানে আছেন। সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছে এনসিপি।

এদিকে গত ৮ মে যুগান্তরকে ইমাম মোজাফফর আহমেদের মা জানিয়েছিলেন, তার ছেলের ছোটকাল থেকে মানসিক সমস্যা ছিল। কিছু দিন চিকিৎসা করালেও টাকার অভাবে পরে আর চিকিৎসা করাতে পারেননি তারা।

উল্লেখ্য, ২০১৯ সালে পরশুরামে মক্তব পড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয় ২০২৪ সালে। ৩২ দিন তিনি কারাগারে ছিলেন এবং পরে মামলা থেকে অব্যাহতি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com