July 1, 2026, 7:49 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

তথ্য গোপনের দায়ে এনসিপি নেতা মনজুর এলাহীকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 60 Time View
73

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মতো গুরুতর অপরাধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুর এলাহী কাশ্মিরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে এ বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে।

আজ শনিবার রাতে চট্টগ্রাম মহানগর কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনেরর নির্দেশক্রমে সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেনের সাক্ষরিত যৌথ বিবৃতিতে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনজুর এলাহী কাশ্মির দলীয় সদস্যপদ ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ গ্রহণের সময় সচেতনভাবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন, যা পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ তদন্তে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। রাজনীতিতে সততা, স্বচ্ছতা এবং আদর্শের যে ভিত্তি জাতীয় নাগরিক পার্টি ধারণ করে, তার এই কর্মকাণ্ড চরম দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবসময় নীতি, নৈতিকতা এবং স্বচ্ছতার রাজনীতিতে বিশ্বাসী। দলে কোনো ধরনের অনৈতিকতা বা সাংগঠনিক পরিপন্থি কর্মকাণ্ডের বিন্দুমাত্র স্থান নেই। মনজুর এলাহী কাশ্মির যে তথ্য গোপন করেছেন, তা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। দলের আদর্শ রক্ষা এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সাথে ওনার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।’

বহিষ্কারের এই আদেশ জারির পর থেকে মনজুর এলাহী কাশ্মিরের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com