July 1, 2026, 12:50 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বাবাকে পিটিয়ে আহত, হাসপাতালে মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, May 17, 2026
  • 69 Time View
76

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ছেলের পিটুনিতে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম ছেনু মিয়া আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।

এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক।

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মিয়া মাদকাসক্ত। মাদকসেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি বিক্রি করেন। আজ শনিবার সকালে রাসেল তার বাবার কাছে জমি বিক্রির টাকার ভাগ চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ছেনু মিয়া ছেলেকে ধাওয়া করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত ছেনু মিয়াকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, ‘রাসেল এর আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেন। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিলেন। পরে আবারও টাকার জন্য বাবার ওপর চাপ দেন।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কোনো মামলা করেনি কেউ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com