July 1, 2026, 11:57 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

নওগাঁয় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, May 22, 2026
  • 66 Time View
82

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষক মমিনুল হক (২৬) উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা এশার নামাজ পড়তে পাশের মসজিদে গেলে এক শিক্ষার্থীকে প্রয়োজনীয় কথা আছে বলে আলাদা একটি কক্ষে ডেকে নেন ওই শিক্ষক। পরে অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানায়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মাদ্রাসার সভাপতি থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় কাজ করেন। সে মাদ্রাসাতেই থেকে পড়াশোনা করত। অভিযোগ পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com