November 16, 2026, 3:17 pm
সর্বশেষ সংবাদ:
মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 149 Time View

স্পোর্টস ডেস্ক:
ফুটবলপ্রেমীদের বহুদিনের এক স্বপ্ন হলো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে দেখা। ক্লাব ফুটবলে অসংখ্য স্মরণীয় লড়াই উপহার দিলেও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে কখনো মুখোমুখি হননি এই দুই মহাতারকা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই প্রতীক্ষার অবসান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগালের পথচলার ওপর নির্ভর করছে সম্ভাব্য এই মহারণ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী অন্তত তিনটি ভিন্ন সমীকরণে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে একই মাঠে দেখা যায়নি মেসি ও রোনালদোকে। ভিন্ন লিগ ও ভিন্ন দেশের ক্লাবে খেলার কারণে তাদের সরাসরি দ্বৈরথের সুযোগও কমে গেছে। ফলে বিশ্বকাপই হয়ে উঠেছে নতুন করে তাদের লড়াই দেখার সবচেয়ে বড় মঞ্চ।

প্রথম সম্ভাবনা অনুযায়ী, আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা নকআউট পর্বে একই অংশে অবস্থান করবে। সেক্ষেত্রে দুই দলই রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ।

দ্বিতীয় সমীকরণে, দুই দলই যদি গ্রুপপর্বে রানার্সআপ হয়, তাহলে আরও আগে দেখা হতে পারে দুই তারকার। সেক্ষেত্রে রাউন্ড অব ১৬ তেই আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হবে।

আর তৃতীয় সম্ভাবনায়, একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হলে তারা টুর্নামেন্টের দুই ভিন্ন অংশে অবস্থান করবে। তখন ফাইনালে ওঠা ছাড়া মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

সব হিসাব মিললে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফুটবল বিশ্বের কোটি সমর্থকের কাছে সেটি হবে নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com