October 26, 2026, 12:32 pm
সর্বশেষ সংবাদ:
আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’

গোপালগঞ্জে ফের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 128 Time View

নিউজ ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৩ জুন) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত করেন। পদত্যাগকারী নেতারা হলেন মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাম মণ্ডল।

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা স্বেচ্ছায় দলীয় পদ ও সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

আওয়ামী লীগের এই দুই নেতার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com