July 2, 2026, 12:42 pm

পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 4 Time View
6

পটুয়াখালী, ১ জুলাই ২০২৬:

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ৭ম ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম আজ সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলায়ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জাতীয় পর্যায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী জেলার উপ-পরিচালক জনাব মোঃ আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, পটুয়াখালী জেলার কো-অর্ডিনেটর জনাব তরিকুল ইসলাম তারেক।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাফসির আহমেদ, জনাব সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব এবং জনাব মোঃ রাব্বি হোসেন। এ সময় পটুয়াখালী জেলার ৭ম ব্যাচে নির্বাচিত সকল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, সফট স্কিল, বেসিক ইংরেজি এবং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি হবে।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪,৮০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণার্থীদের জন্য যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণের ব্যবস্থা রাখা হয়েছে।

পটুয়াখালী জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনার মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির পাশাপাশি জেলার তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com