July 8, 2026, 12:58 am
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপে আর্জেন্টিনার পরের ম্যাচ কবে কখন? অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা একনায়কতন্ত্র কায়েম করলে আ.লীগের মতোই বিএনপির পরিণতি হবে: নাহিদ ইসলাম সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: গোলাম পরওয়ার এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় ২ জন রিমান্ডে খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: নাহিদ ইসলাম

একনায়কতন্ত্র কায়েম করলে আ.লীগের মতোই বিএনপির পরিণতি হবে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 7 Time View
10

নিউজ ডেস্ক:
সখিপুর তালতলা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত। এনপিপির আহ্বায়ক সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগের মতো বিএনপি একনায়কতন্ত্র কায়েম করলে আওয়ামী লীগের মতোই বিএনপির পরিণতি হবে । কোন হামলা মামলা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৈষম্য দূর হবে না। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, লোডশেডিং, চাঁদাবাজি, মাদক, দখলবাজি , তদবির বাজি বন্ধ করতে হবে।

তিনি বলেন, পুলিশ প্রশাসন আবারও যদি দলীয়ভাবে কাজ করে তাহলে পাঁচই আগস্ট এর চেয়েও ভয়াবহ অবস্থা হবে তাদের। গুম, খুনের বিচার করতে হবে।

এন সি পি সখিপুর শাখার আহবায়ক শিকদার জিয়ার সভাপতিত্বে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আমাদেরকে সংসদে ও সংসদের বাইরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সরকার এখনো ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফেরত আনতে পারেনি। বর্তমান সরকারের নেতা কর্মীরা আওয়ামী লীগ কর্তৃক গুম ,খুন , হামলা মামলার শিকার হওয়ার পরেও জুলাই বাস্তবায়ন করছে না। দেশে যে দলই সরকার থাকোক না কেন? রক্তচক্ষুকে উপেক্ষা করে ভয় না পেয়ে ন্যায় কথা সত্য কথা সর্বদা বলতে হবে।

তিনি বলেন, সরকারের ভাল কাজকে আমরা সাধুবাদ জানাবো আর খারাপ কাজকে আমরা সমালোচনা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com