October 26, 2026, 5:53 am
সর্বশেষ সংবাদ:
ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 108 Time View

নিউজ ডেস্ক:
বিএনপিকে শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি (ছলচাতুরী) না করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটা বলেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।

পথসভায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বলা হয় না কি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।

বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com