July 18, 2026, 4:02 am
সর্বশেষ সংবাদ:
রাতে ভালো ঘুমের জন্য করুন এই ৭টি ব্যায়াম ৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত বিগত সংসদ ‘রাবার স্ট্যাম্প’ ছিল, এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে: ডেপুটি স্পিকার আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রকৌশলীদের শুধু স্মার্টনেস নয়, সততাও থাকতে হবে: জামায়াত আমির সৌদিতে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান

জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 16 Time View
22

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তবে তিনি বলেন, জুলাইয়ের হাজারো শহীদ, হাজারো পঙ্গু এবং আন্দোলনে অংশ নেওয়া কোটি কোটি মানুষের কারণে সেই ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয়।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক আলোচনা সভায় আখতার হোসেন এ কথা বলেন। এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বহু মানুষের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাইয়ের আন্দোলন অর্জিত হয়েছে; কিন্তু এখন সেই জুলাইকে ছোট করে দেখানোর এবং মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এনসিপির সদস্যসচিব বলেন, বাক্স্বাধীনতার নামে অপতথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর ভাষায়, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও জুলাইয়ের প্রশ্নে সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, জুলাইয়ে গণহত্যা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া যাবে না। তাঁদের প্রত্যেকের দেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিচারণা করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনের বাইরে অন্য কোনো রাজনৈতিক বাস্তবতা কল্পনা করাও একসময় কঠিন হয়ে পড়েছিল; কিন্তু জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ধারণাকে পরাজিত করা সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সম্পাদক আবু বাকের মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৃঙ্খলা বিভাগের প্রধান ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com