August 18, 2026, 3:30 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 65 Time View
94

কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপে পড়েছিল স্পেন। তবে সেই ধাক্কা সামলে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার সুযোগ এখন তাদের সামনে।

আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। সেই কেপ ভার্দেই এবারের বিশ্বকাপের চমক দল হয়ে উঠেছিল। ওই ম্যাচেই বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয় তরুণ তারকা লামিন ইয়ামালের। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পরই মাঠে ফেরেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন ইয়ামাল। তবে এরপর আর গোলের দেখা পাননি তিনি।

২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের হয়ে এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন মিকেল ওইয়ারযাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোলটাও করেন তিনি। আর মিকেল মেরিনো হয়ে উঠেছেন দলের ভরসার নাম। জরুরি মুহূর্তে দুটি গোল করেছেন তিনি।

ফাইনালে ওঠার পর দলের প্রথম অনুশীলনে বৃহস্পতিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো। সেমিফাইনালে গোল করেছিলেন পোরোও। তবে সেমিফাইনাল জয়ের পর তাদের নিয়ে তেমন চিন্তিত মনে হয়নি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।

১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করা খেলোয়াড় হয়েছেন ইয়ামাল।

নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছেন দে লা ফুয়েন্তে। লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও একই ছক ধরে রাখতে পারেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেনের সম্ভাব্য একাদশ–
উনাই সিমন;
পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া;
রদ্রি, ফাবিয়ান রুইজ ও আলেক্স বায়েনা;
দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com