October 26, 2026, 4:16 am
সর্বশেষ সংবাদ:
চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল

এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 63 Time View

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তৃত কথাবার্তা হয়।

এনসিপির নেতারা বর্তমান বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর নানা দিক নিয়েও তারা মতবিনিময় করেন।

আলোচনায় এনসিপি নেতৃবৃন্দ সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত জনমনে সৃষ্ট প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলো মার্কিন প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রদূত ও তার দল এসব বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুলবে, যা উভয় দেশের নাগরিকদের জন্য উপকারী হবে বলে তারা মনে করেন।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com