October 26, 2026, 3:35 am
সর্বশেষ সংবাদ:
কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

গাড়িতে আগুন দিলেই কি ‘গরম’ বিরোধী দল, প্রশ্ন গোলাম পরওয়ারের

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 86 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দল হয়েও সরকারের প্রমিত ও কঠোর বিরোধিতা করছে না—এমন সমালোচনার তীব্র জবাব দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি প্রশ্ন তুলে বলেন, “অনেকে বলে সংসদে প্রধান বিরোধী দল কিচ্ছু করছে না, কেবল কুসুম কুসুম বিরোধিতা করছে। আমি তাদের উদ্দেশে বলি, ‘গরম গরম’ বিরোধিতা মানে কি রাস্তায় ১০টা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আর ধর্মঘট ডেকে জ্বালাও-পোড়াও করলে আসল বিরোধিতা হতো?”

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে জামায়াতপন্থি কৃষিবিদদের সংগঠন ‘অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনা সভায় জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের প্রতিটি ভালো ও জনকল্যাণমুখী কাজে আমরা সহযোগিতা করব। তবে কোনো কাজ যদি অন্যায্য, মন্দ কিংবা জনস্বার্থবিরোধী হয়, সেখানে আমরা কঠোর বিরোধিতা নিশ্চিত করব।

জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করার পেছনে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, যে বৈষম্যমূলক সংবিধানের ওপর ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর চরম দুর্নীতি, লুটপাট, ভিন্নমতের ওপর দমন-পীড়ন এবং সব প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল, সেই পুরনো সংবিধান পরিবর্তন করে একটি নতুন সংবিধান প্রণয়নে দেশের সব রাজনৈতিক দল সম্মত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বিএনপি আজ সেই মূল জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ফের কর্তৃত্ববাদী শাসনের দিকে যাত্রা শুরু করেছে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি মুখে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছে। কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকি হলো—সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সাংবিধানিক সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২ থেকে ১৪টি মৌলিক প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। এই মূল প্রস্তাবগুলো যদি বাদ দেওয়া হয় বা না মানা হয়, তবে রাষ্ট্র সংস্কারের মূল দৃষ্টিভঙ্গিই ধ্বংস হয়ে যাবে।

অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ টি এম মাহবুব-ই-ইলাহী তাওহীদের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com