August 7, 2026, 10:22 am

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জাগপা ছাত্রকাফেলার বৈঠকে তাসমিয়া

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 75 Time View
96

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেছেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন, বিগত পাঁচ মাসে দুর্নীতি বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি। আমি তার বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, বাংলাদেশ পরিবর্তন হয়নি। কারণ, জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না হলে সমাধান হবে রাজপথে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগপা ছাত্রকাফেলা আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট: সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক ছাত্র-জনতার গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, যেই বালুর ট্রাকে মজলুম বিএনপি বাধাগ্রস্ত হতো, সেই বালুর ট্রাকেই বিএনপি এখন বিরোধী দল ও মতকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু ট্রাকের বালুর বাজেটও বিএনপি খেয়ে ফেলেছে। তাদের এতই ক্ষুধা। জুলাই না থাকলে ক্ষুধার্ত দুর্নীতিবাজ বিএনপিও থাকবে না।

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় একদিকে যেমন আওয়ামী লীগের লোকজন বসে রয়েছে, অন্যদিকে বিএনপি দলীয়করণ করছে। বিএনপি নিজেও জানে না তারা কতখানি দুর্বল।

জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুর রহমান, ভিপি মুজিবুর রহমান, হাজী হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, জুলাই ফোর্স-২০২৪-এর সভাপতি মোশাররফ হোসেন, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা সুজন, জুলাইযোদ্ধা ও সংগঠক গোলাম আযম, ছাত্রকাফেলার সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, শিক্ষা সম্পাদক আদিবা খানম, ধর্ম সম্পাদক মাহবুব, ঢাকা মহানগর সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইমরান হুসাইন রাহুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com