October 25, 2026, 11:34 pm
সর্বশেষ সংবাদ:
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 110 Time View

নিউজ ডেস্ক:
বর্তমান দেশের যে অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তাতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কী হবে? ঐক্যের ভিত্তির বিষয়ে আমরা বলেছিলাম—সরকার যদি এতদিনে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো, বিচারের ব্যাপারে যদি কমিটেড হতো, গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো; তবে সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলোতে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম। এখনো আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থান সফল করার জন্য।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি, পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে বলি এটা বহু সাংস্কৃতিক, বহুভাষিক ও বহুজাতিক একটা রাষ্ট্র। ইতিহাস সেটাই বলে। আমাদের ঐতিহ্য এটা বলে। এই বঙ্গ ও বদ্বীপের সভ্যতায় মিশে আছে বহু সংস্কৃতি। সব ধর্মের সমন্বয়ে আমাদের সমাজ গঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আমাদের রয়েছে, সেটাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করবো।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সংস্কারগুলো কোনও দলের সংস্কার না, দলের লাভের জন্যও না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবো এ রকম না। এতে দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন। সরকারের সঙ্গে যখন আপনারা আলোচনা করবেন, এ বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচারব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে যেকোনও সাম্প্রদায়িক হামলার বিচারের সুফলটা কিন্তু আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কেবল সরকার, কোনও সম্প্রদায় বা কোনও দলের কুক্ষিগত থাকবে না। ফলে এগুলো নিয়ে আপনারা ভাববেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণহত্যাগুলোর বিচার নিশ্চিত করতে আপনাদের জায়গা থেকে দাবি ওঠানো উচিত। বিগত ১৬ বছরে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আমরা ১৬ বছরের গুম-খুনের বিচারের কথা যেমন বলছি, তেমনি সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটনা হয়েছে, সেগুলার বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি উঠাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com