October 25, 2026, 9:52 pm
সর্বশেষ সংবাদ:
বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন

বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 73 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংগ্রামের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

এক বিবৃতিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, স্বৈরাচার পতনের দুই বছর পার হলেও জনজীবনে কাঙ্ক্ষিত স্বস্তি ফিরে আসেনি। বর্তমান সরকারের প্রশাসনিক অদক্ষতা, দলীয়করণ এবং ক্ষমতার কেন্দ্রীকরণের ফলে জাতি নতুন করে সংকটের মুখোমুখি হচ্ছে। তিনি অবিলম্বে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক সহাবস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com