জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের মঞ্চে অন্যান্য অতিথিরা আসন গ্রহণ করলেও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য কোনো আসন রাখা হয়নি। ফলে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাধারণ দর্শক সারিতেই বসেছিলেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত দায়িত্বরত কর্মকর্তাদের তলব করে ড. ইউনূসের জন্য মঞ্চে আসন প্রস্তুতির নির্দেশ দেন। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরপরই দ্রুত তার জন্য প্রধানমন্ত্রীর পাশে একটি আসনের ব্যবস্থা করা হয়। মঞ্চে ওঠার পর প্রধানমন্ত্রী তাকে হাসিমুখে স্বাগত জানালে তিনি অভিবাদন জানিয়ে নিজের আসনে বসেন। পুরো বিষয়টি উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।