পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, বর্তমানে দেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।