August 18, 2026, 11:13 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

‘যৌন ডাক্তার’ নিয়ে অপপ্রচার, যে জবাব দিলেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 28 Time View
43

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সম্প্রতি তার পেশা নিয়ে চলা অপপ্রচারের কড়া জবাব দিয়েছেন। ফেসবুকের এক পোস্টে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের কিছু কর্মী তাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ‘যৌন ডাক্তার’ বা এ জাতীয় আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। তিনি জানান, এতদিন এই অপপ্রচারের উত্তর দেননি কারণ তিনি যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মহান পেশাকে গালি হিসেবে গণ্য করতে রাজি নন এবং মানুষের শারীরিক সমস্যা নিয়ে কথা বলায় লজ্জার কিছু নেই বলে তিনি মনে করেন।

ডা. জারা আরও সতর্ক করেন যে, একটি চক্র তার ছবি ব্যবহার করে ফেসবুকে অবৈধভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ওষুধ ও বিভিন্ন পণ্য বিক্রির প্রতারণা চালাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় কোনো পণ্য বা চিকিৎসা সেবা বিক্রি করেন না। এছাড়া, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি তিনি সম্মান প্রদর্শন করে সাধারণ মানুষকে কুসংস্কার ও সংকোচ ঝেড়ে ফেলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com