August 18, 2026, 12:19 pm
সর্বশেষ সংবাদ:
থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 20 Time View
30

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মাতারবাড়ী পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর বাহারছড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন, যেখানে তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

দিনের পরবর্তী অংশে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। সফরের শেষ ভাগে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com