August 18, 2026, 11:56 am
সর্বশেষ সংবাদ:
রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা

মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 24 Time View
35

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হালিশহরে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তিনি জানিয়েছেন, এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই তার গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। মমতা ব্যানার্জীর দাবি, গাড়ির জানালা বন্ধ না থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারতেন তিনি, এমনকি তার প্রাণহানির আশঙ্কাও ছিল।

ঘটনার সময় উত্তেজিত জনতা তার গাড়ি ঘিরে ফেলে কাদা ছোড়া এবং পানির বোতল ও জুতা দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই এই আক্রমণ চালানো হয়েছে। মমতা ব্যানার্জীর সফরসঙ্গী সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে, পশ্চিমবঙ্গ বিজেপি এই ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, পুলিশের হেফাজতে থাকা জেনি শর্মার স্বামী বীরজু কেওটের মৃত্যু নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরিবারের দাবি, পুলিশি নির্যাতনেই বীরজু কেওটের মৃত্যু হয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একে আইনের শাসনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com