সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Reporter Name
Update Time :
Monday, August 10, 2026
25 Time View
সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সোমবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।রোববার ঘটা এই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা ছিলেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
36
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সোমবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রোববার ঘটা এই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা ছিলেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।