August 18, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:

টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 22 Time View
32

মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত সংলগ্ন চিংড়িঘের এলাকায় রাতভর গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা এলাকায়। সোমবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত নাপপুরা ও কড়ের দ্বীপের ওপারে এই সংঘর্ষ চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তের ওপারে বিকট শব্দে তারা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং সবসময় এক ধরনের উদ্বেগের মধ্যে বসবাস করছেন।

সংশ্লিষ্ট এলাকায় আরাকান আর্মি ছাড়াও বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। আধিপত্য বিস্তার বা মাদক চোরাচালানকে কেন্দ্র করে গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই গোলাগুলির প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্তের ওপারে কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, গোলাগুলির সময় কড়ের দ্বীপ থেকে একটি নৌকায় করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সতর্কতামূলক ফায়ার করে তাদের প্রতিহত করে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com