October 2, 2026, 11:16 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় জড়িতদের খুঁজতে খুবিতে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 87 Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কোনো গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক যুক্ত কি না, তা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত বিভিন্ন গণমাধ্যমে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গঠিত পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং অধ্যাপক ড. শেখ শারাফাত হোসেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com