August 18, 2026, 10:50 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 23 Time View
35

রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, যুবদলের দখল করা জায়গায় ছাত্রদলের কর্মীরা দোকান বসাতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ছাত্রদলের কর্মীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থিত নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুবদল নেতা এ কে এম চঞ্চল অভিযোগ করেছেন, বহিরাগত কিছু লোক ও ছাত্রদলের নামধারী কর্মীরা সুপরিকল্পিতভাবে তাদের ব্যবসা ও অফিসে হামলা করেছে। অন্যদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের দায়িত্বশীল নেতারা ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com