August 18, 2026, 5:23 am
সর্বশেষ সংবাদ:
হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 22 Time View
29

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন যে, সরকারি বা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়েই ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি ভর্তি পরীক্ষার আয়োজন করে, তবে তা নিয়মবহির্ভূত বলে গণ্য হবে। এছাড়া, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে একটি সুনির্দিষ্ট নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে এবং আগামী দেড় বছরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে পূর্ণ নিয়ন্ত্রণ কাঠামোর অধীনে আনা হবে।

এক ঘরোয়া আলোচনা সভায় প্রতিমন্ত্রী স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের পরিকল্পনা নিয়ে কথা বলেন। ঢাকা-১৩ আসনের নিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও বসিলা এলাকায় নতুন দুটি থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের মধ্যে কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com