সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে খুব দ্রুতই এই প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে বলে জানা গেছে। দেশ এখন নতুন একজন সাংবিধানিক প্রধান পাওয়ার অপেক্ষায় রয়েছে।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন ব্যক্তি বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে বিভক্ত এই তালিকায় পূর্ণাঙ্গ মেয়াদের পাশাপাশি অস্থায়ী এবং ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপ্রধানরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সব মিলিয়ে ২২টি মেয়াদে রাষ্ট্রপতির এই পদটি পরিচালিত হয়েছে।