August 18, 2026, 12:46 pm
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, শেখ হাসিনার পুনর্বাসন ঠেকানোর ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 23 Time View
31

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অংশ। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বিচার দাবি করে স্পষ্ট জানিয়ে দেন যে, গণহত্যাকারীদের কোনোভাবেই বাংলাদেশে আর পুনর্বাসন হতে দেওয়া হবে না। নাছির উদ্দিন শাওন অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনার অনুসারীরা বর্তমানে সরকারকে অস্থিতিশীল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। তবে বিএনপি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি সাধারণ শিক্ষার্থীদের ধৈর্য ধারণ ও সজাগ থাকার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান ধ্বনিত হয়। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে শেষ হয় সমাবেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com