August 18, 2026, 11:25 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

মোদীর আলিঙ্গন স্টাইল কপি করে দেখালেন রাহুল গান্ধী, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 30 Time View
42

সম্প্রতি দিল্লির এক দলীয় সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হাগ ডিপ্লোমেসি’ বা বিদেশি নেতাদের আলিঙ্গন করার শৈলী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। নিজের বক্তব্যের সময় তিনি মোদীর এই বিশেষ ভঙ্গি অনুকরণ করে দেখান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ সময় সহকর্মী সন্দীপ দীক্ষিতের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গ টেনে রসিকতা করলে সভায় হাসির রোল পড়ে যায়।

রাহুল গান্ধীর এমন আচরণের কড়া সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা একে ভারতের রাজনৈতিক সংস্কৃতির জন্য লজ্জাজনক ও নিচ মানসিকতার পরিচয় বলে অভিহিত করেছেন। বিশেষ করে জর্জিয়া মেলোনিকে নিয়ে করা মন্তব্যকে ‘নিম্নমানের’ উল্লেখ করে রাহুল গান্ধীর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির সংসদ সদস্যরা।

ব্যক্তিগত রসিকতার বাইরে রাহুল গান্ধী সরকারের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন। তার দাবি, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও ভারত শান্তি রক্ষায় কোনো বড় ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তিনি চীন সীমান্তে ভারতীয় সেনাদের টহল দেওয়ার অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এবং বর্তমান সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে সরকারের কাছে কৈফিয়ত চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com