August 18, 2026, 9:48 am

দেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 35 Time View
65

দীর্ঘ ১৮ বছরের লড়াই-সংগ্রামের পর অর্জিত গণতন্ত্রকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার ফরিদপুরের সালথায় এক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি আর কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই এই গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখার আহ্বান জানান তিনি।

গত ১৭ বছরের শাসনকালকে ‘ভোটবিহীন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সে সময় সাধারণ মানুষ চরম দুরবস্থার মধ্যে ছিল। এখন দেশের উন্নয়নে বিএনপির নেতৃত্বেই নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল, কলেজ ও মাদরাসা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com