বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে এই সফরের সুনির্দিষ্ট তারিখ বা বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।