খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
Reporter Name
Update Time :
Friday, August 14, 2026
11 Time View
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা পর্যায়ে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরদিন ১৬ আগস্ট দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার আহ্বান...
15
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা পর্যায়ে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরদিন ১৬ আগস্ট দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।