August 18, 2026, 6:51 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

প্রত্যাখ্যান-অনাগ্রহে বিড়ম্বনায় জেলেনস্কি, পাচ্ছেন না যোগ্য প্রার্থী!

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 16 Time View
23

যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে নিয়োজিত সাবেক রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশিনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ এই পদটি খালি পড়ে আছে। জেলেনস্কি এই পদের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে গুরুত্ব দিলেও তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি। শুধু তিনিই নন, অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও এই পদে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন এক নাজুক সময়ে এই শূন্যতা ইউক্রেনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে মার্কিন অস্ত্র সহায়তা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানসহ রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার মতো বিষয়গুলোতে ওয়াশিংটনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য একজন উচ্চপর্যায়ের রাষ্ট্রদূতের উপস্থিতি অপরিহার্য। ধারণা করা হচ্ছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে হয়তো নতুন কোনো নিয়োগের পথে হাঁটবেন না জেলেনস্কি। তবে এই দীর্ঘসূত্রতা কিয়েভের কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com