August 18, 2026, 9:48 am

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 10 Time View
14

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে সরকারের চরম অব্যবস্থাপনার ফল হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত এক প্রতিবাদী মোমবাতি মিছিলে তিনি অভিযোগ করেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার চলমান বিদ্যুৎ বিপর্যয় থেকে দায় এড়াতে পারে না। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্বশীল ব্যক্তিদের ব্যর্থতার কারণেই জনজীবন আজ চরম দুর্ভোগের মুখে পড়েছে, যেখানে মোমবাতিই মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

বিক্ষোভ সমাবেশে সেলিম উদ্দিন অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের ‘হিডেন চার্জ’ বাতিলের পাশাপাশি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। তিনি ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোর চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, নিজের দেশের মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com