August 18, 2026, 8:59 am
সর্বশেষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি

নগরের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাঞ্ছনীয়

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 28 Time View
43

রাজধানীর তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, দেশের বড় সংকট যোগ্যতার অভাব নয়, বরং দুর্নীতি। এ সময় তিনি করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নগরীর বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, মাদক নির্মূল, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ফুটপাত দখলমুক্ত করে রাজধানীকে বাসযোগ্য করে তোলাই তাদের লক্ষ্য। বিশেষজ্ঞ প্রকৌশলীদের পরামর্শে তৈরি বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে তিনি ঢাকা শহরকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

সমাবেশে স্থানীয় বাসিন্দারাও তাদের নিত্যদিনের ভোগান্তি, বিশেষ করে গ্যাস সংকট, জলাবদ্ধতা ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন। স্থানীয় সরকারের দায়িত্বশীলদের উদাসীনতাকে দায়ী করে তারা সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত থেকে নগর উন্নয়নে দলমত নির্বিশেষে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com