August 18, 2026, 7:09 am
সর্বশেষ সংবাদ:
বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ

শরীরে ধান মুড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন বিএনপি কর্মী

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 25 Time View
30

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। রবিবার শহরের জেলখানা মোড় এলাকায় প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে হোসেনপুর উপজেলার বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন। তিনি নিজের পুরো শরীর ও গলায় পাকা ধানের শীষের গোছা জড়িয়ে উৎসবে যোগ দেন।

রফিক মিয়া জানান, দলের প্রতি গভীর ভালোবাসা এবং কৃষিনির্ভর ঐতিহ্যের প্রতীক হিসেবেই তিনি ধানের সাজ গ্রহণ করেছেন। তার এই অভিনব সাজে মুগ্ধ হয়ে অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেছেন। প্রিয় নেতার সঙ্গে সরাসরি দেখা করার এবং হাত মেলানোর তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি কষ্ট করে এমন সাজে এসেছেন বলে জানিয়েছেন। স্থানীয় নেতারা মনে করছেন, তার এই উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে দলের প্রতি আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com