তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আহ্বান জানিয়েছেন যেন কোনো মহলের বিভ্রান্তিকর প্রচারে কেউ বিভ্রান্ত না হয়। তিনি স্পষ্ট করেছেন যে, অতীত অভিজ্ঞতার আলোকে অপপ্রচারকারীদের মোকাবিলায় সতর্ক থাকতে হবে এবং তাদের অপচেষ্টার উপযুক্ত জবাব দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। যারা অতীতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।