August 18, 2026, 7:10 am
সর্বশেষ সংবাদ:
বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ

এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 11 Time View
15

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর হোসেন স্থানীয় একটি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। গত শনিবার সন্ধ্যায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এমপির গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কোনো শারীরিক আঘাত না পেলেও এমপির গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এমপি আয়নুল হক ফেসবুক লাইভে এসে হামলার পেছনে জামায়াত, শিবির ও এনসিপির সম্পৃক্ততার অভিযোগ তোলেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে অজ্ঞাতসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

গ্রেফতারকৃতের পরিবারের দাবি, আলমগীর হোসেন রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তিনি ষড়যন্ত্রের শিকার। তবে পুলিশ জানিয়েছে, আলমগীর মামলার এজাহারভুক্ত আসামি এবং তাকে জিজ্ঞাসাবাদ ও বাকি জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানিয়েছেন, মামলার তদন্ত সাপেক্ষে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com