August 18, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 24 Time View
41

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যদের জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা প্রয়োগের কড়া সমালোচনা করেছে ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’। দলটির মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক উচ্চপদে নির্বাচনের ক্ষেত্রে দলীয় হুইপ বা বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া সরাসরি সংবিধানের মূল চেতনার পরিপন্থী।

সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছে, এই ধরনের বাধ্যবাধকতা বজায় রাখা তার সঙ্গে এক প্রকার প্রতারণা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন, এর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক চর্চাকে ব্যাহত করা হচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের প্রাথমিক শর্তগুলোকেও অবজ্ঞা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com