August 18, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:

তৃণমূল নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 8 Time View
13

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের রামপুরহাটে তাঁর নিজস্ব দলীয় কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দুর্নীতির সাথে যুক্ত না থাকার বিষয়টি তিনি চিঠিতে স্পষ্ট করেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত নির্বাচনে পরাজয় ও পরবর্তীতে বিভিন্ন মহলে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মানসিকভাবে বেশ বিচলিত ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং সুইসাইড নোটের সত্যতা যাচাই করা হচ্ছে।

আশীষ বন্দ্যোপাধ্যায়ের এমন মৃত্যুতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো একে ‘প্রাতিষ্ঠানিক খুন’ বলে আখ্যা দিয়ে ঘটনার সিআইডি তদন্ত দাবি করেছে। উল্লেখ্য, শিক্ষাবিদ হিসেবে কর্মজীবন শুরু করা আশীষ ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা পাঁচবার বিধায়ক ছিলেন এবং মমতার মন্ত্রিসভায় কৃষি ও শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com