August 18, 2026, 5:23 am
সর্বশেষ সংবাদ:
হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 8 Time View
12

নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘ ১৫ বছর ধরে এক ব্যক্তির চার শতক জমি জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিক শাহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, অভিযুক্ত নেতা রাজনৈতিক ক্ষমতা ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভুয়া দলিল তৈরি করেছেন। এরপর ওই জমিতে বহুতল ভবন নির্মাণ করে তা ভাড়া দিয়ে তিনি নিয়মিত অর্থ হাতিয়ে নিচ্ছেন।

ভুক্তভোগীর দাবি, জমি উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত নেতা ও তার ক্যাডাররা তাকে প্রাণনাশের হুমকি দেন এবং বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দিয়ে বিপর্যস্ত করে তোলেন। সংবাদ সম্মেলনে তিনি দ্রুত নিজের সম্পত্তি ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, পুরো অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। তার দাবি, ওই জমির বৈধ মালিকানাসংক্রান্ত সঠিক নথিপত্র তার কাছে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com